পাট শাকের স্বাস্থ্য উপকারিতা
পাট পাতার গুণের শেষ নেই। সাধারণত পাট পাতা দুই ধরণের হয়। এক জাতের পাতা অল্প তেতো হয় যা মুখে লালা ক্ষরণ করে শ্বেতসারকে ভাঙতে সাহায্য করে, এতে হজমের সুবিধা হয়। আর অন্য জাতের পাতা একটু মিষ্টি বা নরমাল স্বাদের হয়ে থাকে। এটি খেতে যেমন সুস্বাদু তেমনই সহজলভ্য।
পাট শাকের বিভিন্ন রান্না
রুচিসম্মত খাবারের তালিকায় পাট শাক অন্যতম। যেভাবে খেতে পাড়েন, পাট শাক ভাজা, পাট শাক ঝোল, পাট শাকের বড়া, ডাল দিয়ে পাট শাক, নারকেল দিয়ে পাট শাক ইত্যাদি।
পুষ্টিগুণ
পাট শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম, ক্যালসিয়াম, ম্যাগনেসিয়াম, সেলেনিয়াম, ফসফরাস, আয়রন ও ভিটামিন ই, কে, সি, বি-৬ এবং নিয়াসি থাকে। এছাড়াও পাট শাকে থাকে উচ্চমাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট খাদ্যআঁশ এবং ক্যারোটিন। প্রতি ১০০ গ্রাম পাট শাকে থাকে ক্যালরি ৭৩ গ্রাম, আমিষ রয়েছে ৩.৬ গ্রাম, লোহা ১১ মিলিগ্রাম, ক্যালসিয়াম ২৯৮ মিলিগ্রাম, ও ক্যারোটিন ৬৪০০ আইইউ।
উচ্চ রক্তচাপ
পাট শাকে প্রচুর পরিমাণে পটাশিয়াম থাকায় শরীরের শিরা উপশিরার বিস্তৃতি বাড়িয়ে রক্ত সঞ্চালন ও রক্তচাপ স্বাভাবিক রাখতে সাহায্য করে। ফলে উচ্চ রক্তচাপ জনিত সমস্যা দূর হয়।
আয়রন
পাট শাকের পর্যাপ্ত পরিমাণে আয়রন থাকে যা হিমোগ্লোবিন উৎপাদন করে, এবং দেহের স্বাভাবিক তাপমাত্রা ও কর্মদক্ষতাও বৃদ্ধি করতে সাহায্য করে
হাড় বৃদ্ধি
পাট শাকে পর্যাপ্ত পরিমাণ ক্যালসিয়াম থাকে যা হাড়কে ভাল রাখে এবং হাড় ক্ষয় রোধে কার্যকরি ভূমিকা রাখে। তাছাড়া এতে রয়েছে ম্যাগনেসিয়াম, সোডিয়াম, আয়ন এবং অন্যান্য উপাদানগুলো হাড় গঠন ও ক্ষয়পূরণ করতে সাহায্য করে।
রোগ প্রতিরোধ
পাট শাকে থাকা ভিটামিন সি,এ,ই শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধিতে বেশ উপকারী। ভিটামিন সি ও ক্যারোটিন মুখের ঘা দূর করে ও রক্তের শ্বেত কনিকা বৃদ্ধি করতে সাহায্য করে, ভিটামিন ই ও এ চোখের দৃষ্টিশক্তি উন্নতি এবং হৃদপিণ্ড ও অন্যান্য অঙ্গের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে থাকে।
হজম শক্তি বৃদ্ধি
পাট শাকে থাকা খাদ্যআঁশ হজম প্রক্রিয়াকে দারুন ভাবে ত্বরান্বিত করে যা হজম শক্তি বাড়িয়ে দেয়। পাট শাক কোষ্ঠকাঠিন্য দূর করতে সহায়তা করে। এছাড়াও মুখের রুচি বৃদ্ধিতে পাট শাক বেশ উপকারী।
নিদ্রাহীনতা দূর
পাট শাকে থাকা ম্যাগনেসিয়াম শরীরের প্রয়োজনীয় হরমোন উৎপাদন করে যা স্নায়ুতন্ত্র শান্ত রাখে এবং নিরবচ্ছিন্ন নিদ্রা নিশ্চিত করতে সাহায্য করে। ভাল ঘুমের জন্য নিয়মিত পাট শাক খেতে পারেন।
কোলেস্ট্রোল
পাট শাক একটি গুরুত্বপূর্ণ পথ্য। রক্তের কোলেস্ট্রোল শরীর থেকে ভোজ্য আঁশের সাথে যুগল বন্দি হয়ে বেড়িয়ে যায়। যার কারণে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি অনেকটা কমে যা।
প্রদাহ থেকে রক্ষা
পাট শাকে আছে ভিটামিন ই যা শরীরের প্রদাহ উপশমের শক্তি হিসেবে কাজ করে। গেঁটেবাত, আর্থরাইটস ও প্রদাহ জনিত অন্যান্য সমস্যা দূর করতে নিয়মিত পাট শাক খেতে পারেন।


0 comments:
Post a Comment