লাউ শাক খাওয়ার স্বাস্থ্য উপকারিতা
লাউ পাতা (Gourd leaves) এক ধরনের শাক। এটি অনেক সুস্বাদু ও জনপ্রিয় শাক হিসেবে পরিচিত। এটি ঘরের চালে, উঠানে বা খেতে খামারে যেকোন জায়গাতেই জম্মাতে দেখা যায়। শীতকালীন শাক হলেও বর্তমানে এটি সারা বছরেই পাওয়া যায়। তবে শীতের মৌসুমে এর ফলন (yield) বেশ ভাল হয়।
সহজলভ্য এই শাকটি বিভিন্নভাবে খেতে পারেন, যেমন- ঝোল, ভর্তা, ভাজি ইত্যাদি। রোগ প্রতিরোধ ক্ষমতা (power) বৃদ্ধি ও সুস্বাস্থ্য (good health) বজায় রাখার জন্য প্রতিদিন (everyday) শাকসবজি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকরা।
লাউ শাকে (gourd spinach) রয়েছে ভিটামিন সি, ক্যালসিয়াম, পটাশিয়াম, ফলিক এসিড এবং আয়রন। এছাড়াও রয়েছে প্রচুর পরিমাণে আঁশ।
লাউ শাকের বিভিন্ন স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে নিম্নে আলোচনা করা হল।
স্বাস্থ্য উপকারিতা
★ লাউ শাক একটি উচ্চমাত্রার ভিটামিন সি (Vitamin C) সমৃদ্ধ খাদ্য। ভিটামিন সি শরীরের বিভিন্ন উপকারে আসে। ভিটামিন সি তাপমাত্রা নিয়ন্ত্রণ করে, প্রচন্ড ঠান্ডা (cold) থেকে রক্ষা করে এবং বিভিন্ন ধরনের সংক্রমণ (infection) প্রতিরোধে সাহায্য করে। ভিটামিন সি এর অভাব পূরণে লাউ শাকের গুরুত্ব অপরিসীম। (Vitamin)
★ লাউ শাক কলেস্ট্ররল ও ফ্যাট মুক্ত হয়। এতে ক্যালরি (calories) কম থাকে। তাই নিয়মিত লাউ শাক খেলে দ্রূত ওজন কমে যায়।
★ গর্ভবতি মহিলাদেরকে গর্ভাবস্তায় নিয়মিত লাউ শাক খাওয়ানো প্রয়োজন, গর্ভস্থ শিশুর (baby) স্পাইনাল কর্ড এবং মস্তিষ্কের বৃদ্ধির জন্য পর্যাপ্ত পরিমানে ফলিক এসিড সমৃদ্ধ খাদ্য দরকার। লাউ শাক একটি ফলিক এসিড সমৃদ্ধ খাদ্য। ফলিক এসিডের অভাবে গর্ভস্থ শিশুর স্পাইনাল কার্ডের বৃদ্ধি ব্যহত হয়, এর ফলে প্যারালাইসিস (Paralysis), মস্তিষ্ক (brain) বিকৃতি ও মৃত শিশু জম্মাতে সম্ভাবনা থাকে।
পড়ুনঃ শিম খাওয়ার স্বাস্থ্য উপকারিতা জেনে নিন
আরো পড়ুনঃ পটলের স্বাস্থ্য উপকারিতা ও পুষ্টিগুণ
★ লাউ শাকে আয়রন থাকার কারণে রক্তে হিমোগ্লোবিনের (Hemoglobin) পরিমাণ ও লোহিত রক্ত কনিকার সংখ্যা বৃদ্ধি করে রক্ত তৈরিতে সাহায্য করে।
★ লাউ শাক একটি বিটা-ক্যারোটিন, লুটেইন এবং জিয়েজ্যান্থিনে পরিপূর্ণ খাদ্য। বিটা-ক্যারোটিন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং লুটেইন জিয়েজ্যান্থিন চোখের বিভিন্ন রোগ প্রতিরোধ করে।
★ লাউ শাকে রয়েছে উচ্চমাত্রায় ক্যালসিয়াম ও ম্যাগনেসিয়াম, যা হাড় শক্ত ও মজবুত করতে কার্যকরী ভূমিকা রাখে। অস্টিওপোরেসিস (Osteoporosis) এবং অন্যান্য ক্যালসিয়ামের অভাবজনিত রোগের ঝুঁকি কমাতে সাহায্য করে।
★ লাউ শাক (gourd spinach) একটি পটাশিয়াম সমৃদ্ধ খাদ্য। লাউশাকে যে পরিমাণ পটাশিয়াম থাকে তা কোষের একটি গুরুত্বপূর্ণ উপাদান। যা শরীরে তরলের মাত্রা ঠিক রাখে এবং হৃদস্পন্দন (heartbeat) ও রক্তচাপ (blood pressure) স্বাভাবিক রাখতে সাহায্য করে।
★ লাউ শাকে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আঁশ, যা কোষ্ঠকাঠিন্য সমস্যা সমাধানে সাহায্য করে এবং পাইলস (Piles) রোগ প্রতিরোধে বেশ কার্যকরী। এছাড়াও লাউ শাক মস্তিষ্ককে ঠান্ডা রাখে এবং ঘুমের সমস্যা সমাধানে কাজ করে।


0 comments:
Post a Comment