Sunday, August 28, 2022

পটলের স্বাস্থ্য উপকারিতা ও পুষ্টিগুণ

পটলের স্বাস্থ্য উপকারিতা ও পুষ্টিগুণ



পটল একটি গ্রীষ্মকালিন সবজি, গ্রীষ্মকালে অতিরিক্ত বৃষ্টিপাত ও আর্দ্র আবহাওয়ার কারণে অন্যান্য সবজির উৎপাদন কমে যায়, যার কারণে গ্রীষ্মকালে অন্যান্য সবজির থেকে পটলের চাহিদা অনেকটা বৃদ্ধি পায়।

উৎপাদন

পটলের উৎপাদনমাত্রা ভালো, আর্দ্র আবহাওয়ায় ভাল জম্মায়, পটলের ফসল ৪৫ থেকে ৫০ দিনের মধ্যে পাওয়া যায়, ০৩ থেকে ০৪ দিন পরপর পটল তোলা যায়। পটল লম্বায় ০৫-১৫ সেন্টিমিটার পর্যন্ত হয়ে থাকে।

পটলের বিভিন্ন রান্না 




আলু দিয়ে পটল রান্না করে খাওয়া এটি জনপ্রিয় খাবার, আবার মাংসের সাথে পটল রান্না করে খাওয়া, পটল ঝোল, পটল ভাজা, পটলের খোসা দিয়ে তৈরি করা হয় সুস্বাদু ভর্তা। পটল গরমের দিনে তরকারি হিসেবে বেশ উপকারী। 

পটলের পুষ্টিগুণ 


পটল পুষ্টিকর খাবারের মধ্যে অন্যতম, পটলে যেসব গুণাবলী রয়েছে, যেমন ভিটামিন সি, ভিটামিন বি ১, ভিটামিন বি ২, ভিটামিন এ, ক্যালসিয়াম ও অ্যান্টিঅক্সিডেন্ট। এছাড়াও স্বল্প পরিমাণে পটাশিয়াম, ম্যাগনেশিয়াম, গন্ধক, ক্লোরিন ও তামা রয়েছে। এইসব পুষ্টিগুণ শরীরের বিভিন্ন রকম সমস্যা দূর করে। 


স্বাস্থ্য উপকারিতা 





হজম ক্ষমতা বৃদ্ধি 

পটলে অধিক পরিমাণে ফাইবার থাকায় খাদ্য হজম করতে সাহায্য করে ও লিভারের সঙ্গে সম্পর্কিত সমস্যা সমাধানে কাজ করে। তাজা পটল হজম ক্ষমতা বৃদ্ধি করে, পাশাপাশি শরীর থাকে সুস্থ ও সতেজ।

ব্লাড সুগার ও কোলেস্টেরল 

পটলের বিচি কোলেস্টেরল ও ব্লাড সুগারের মাত্রা কমাতে সাহায্য করে, পাশাপাশি হার্টের শক্তি যোগাতে সহায়তা করে। আয়ুর্বেদ চিকিৎসায় জ্বর, সর্দি-কাশি ও গলা ব্যাথা নিরাময়ে পটল খেতে বলা হয়।

কোষ্ঠকাঠিন্য 


পটলের বিচিগুলো কোষ্ঠকাঠিন্য কমিয়ে দেয় এবং মল নির্গমনে সহায়তা করে। 

রক্ত পরিষ্কার

পটল রক্ত পরিশোধিত করে, পটলে ভিটামিন সি, ভিটামিন এ, ও আ্যন্টিঅক্সিডেন্ট থাকায় ত্বক ভালো থাকে এবং ত্বকের সংক্রমণ নিরাময়ে কাজ করে।

গ্যাস্ট্রিকের সমস্যা

বেশি পরিমাণে তেল-জাতীয় খাবার খাওয়া,খাবারের অনিয়ম, অস্বাস্থকর খাবার খাওয়ায় বর্তমানে ঘরে ঘরে গ্যাস্ট্রিক। অল্প পরিমাণ তেলে ও মসলায় পটল ঝোল খেলে গ্যাস্ট্রিকের সমস্যা সমাধানে পটল কার্যকরী ভূমিকা রাখে। পটল ক্ষুদা কমাতে ও পেট ভরা রাখতে সাহায্য করে।

ওজন কমাতে পটল 


পটলে ক্যালরি কম থাকায় নিয়মিত খাবারের তালিকায় রাখতে পারেন, পটল শরীরের ওজন কমাতে কার্যকরী ভূমিকা রাখে।

Location: Bangladesh

1 comment: