বেগুনের যত গুণাগুণ
বেগুনের ইংরেজি (Eggplant) বেগুন একটি শীতকালীন সবজি, তবে আমাদের দেশে সারা বছরই বিভিন্ন জাতের বেগুন পাওয়া যায়।
বেগুনের বৈজ্ঞানিক নাম (Solanum Melongeana), বেগুন মধুর, তীক্ষ্ণ ও উষ্ণ, পৃথিবীতে বিভিন্ন জাতের বেগুন রয়েছে।
স্থানীয় জাত: ইসলামপুরী, নয়নকাজল, উত্তরা, লাফফা, রাখাইন বেগুন, মাকড়া, ঈশ্বরদি ১, খটখটিয়া, তাল বা তল্লা বেগুন, সাহেব বেগুন, কেজি বেগুন ইত্যাদি।
আরো পড়ুনঃ চাল কুমড়ার উপকারিতা ও পুষ্টিগুণ
হাইব্রিড জাত: কাজলা (বারি বেগুন ৪), তারাপুরী (বারি বেগুন ২), নয়নতারা (বারি বেগুন ৫), চমক এফ১, বিটি বেগুন, বিজয় পার্পল কিং, ডিম বেগুন, মুক্তকেশী, শুকতারা ইত্যাদি।
কেন বেগুন খাবেন?
মানব দেহে প্রতিদিন ভিটামিন মিনারেল প্রয়োজন, এর মধ্যে ফাইবার, ভিটামিন বি৬, ম্যাগনেসিয়াম, কপারে ০৫ শতাংশই পাওয়া যায় বেগুন থেকে।
বেগুন রান্নার ধরন
বেগুনের সাথে মাছ রান্না করে খাওয়া খুবই জনপ্রিয় একটি খাবার। বেগুন ভর্তা, বেগুন ভাজা, স্বাস্থ্যের জন্য খুব উপকারি সবজি। পুষ্টিবিদদের মতে বেগুন পুষ্টিতে ভরা, তাই প্রতিদিনের খাবার তালিকায় বেগুন রাখতে পারেন।
পাট শাকের বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন
হজম ক্ষমতা বৃদ্ধি
বেগুনে প্রচুর পরিমাণে ডায়াটারি ফাইবার বা আঁশ থাকে, যা হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করে, বেগুন কোষ্ঠোকাঠিন্ন দূর করে, ডায়রিয়া হওয়ার পর দেহে যে পরিমাণ জিঙ্কের ঘাটতি হয় তা পূরণ করে বেগুন। তাছাড়াও ফাইবার শরীরের খাদ্য প্রক্রিয়াজাত করণে সাহায্য করে।
ক্যান্সার প্রতিহত
বেগুনে থাকা ভিটামিন সি, ভিটামিন কে, ভিটামিন বি৬, ম্যাগনেসিয়াম, ফসফরাস, থায়ামিন, নিয়াসিন, ফাইবার, কপার, ফলিক এসিড, ম্যাঙ্গানিজ ও ক্যালসিয়াম ইত্যাদি ও শরীরের শক্তিশালী ক্লোরোজেনিক এসিড কোষের ভেতরের এনজাইম পরিস্কার করে। যা ক্যান্সার কোষের মৃত্যু ঘটায়, তাই ক্যান্সার থেকে রক্ষা পাওয়ার জন্য নিয়মিত খাবারের তালিকায় বেগুন রাখতে পারেন।প্রতি ১০০ গ্রাম বেগুনে থাকে
ভিটামিন সি- ২.২ মিলিগ্রাম, ভিটামিন বি৬- ০.০৮৪ মিলিগ্রাম, ক্যালসিয়াম- ৯ মিলিগ্রাম, ম্যাগনেসিয়াম- ১৪ মিলিগ্রাম, ভিটামিন ই- ০.৩ মিলিগ্রাম, ভিটামিন কে- ৩.৫ আইইউ, থায়ামিন- ০.০৩৯ মিলিগ্রাম, রিবোফ্লেভিন- ০.০৩৭ মিলিগ্রাম, নিয়াসিন- ০.০৬৪৯ মিলিগ্রাম, প্যানটোথেনিক আসিড- ০.২৮১ মিলিগ্রাম, আয়রন- ০.২৩ মিলিগ্রাম, ম্যাংগানিজ- ০.২৩২ মিলিগ্রাম, ফসফরাস- ২৪ মিলিগ্রাম, পটাশিয়াম- ২২৯ মিলিগ্রাম, জিংক- ০.১৬ মিলিগ্রাম, শক্তি- ২৫ কিলোক্যালরি, শর্করা- ৫.৮৮ গ্রাম, চিনি- ৩.৫৩ গ্রাম, চর্বি- ০.১৮ গ্রাম, ফাইবার- ৩ গ্রাম, এবং আমিষ- ০.৯৮ গ্রাম। (Eggplant vitamins)
কোলেস্টেরল
কোলেস্টেরল হলো চর্বি জাতীয় উপাদান, বেগুনে কোলেস্টেরল বা চর্বি নেই, যাদের রক্তে বেশি কোলেস্টেরল তাঁরা কোনো দুশ্চিন্তা ছাড়াই বেগুন খেতে পারেন।বেগুন স্বাস্থ্যের জন্য যত উপকারি।
রক্ত প্রবাহ বৃদ্ধি, মস্তিষ্কের কাজের উন্নতি, রক্তশূন্যতা, হজম শক্তি, হাড় শক্ত, চুল, নখ, দাঁত ও ত্বক মজবুতে উপকারি। (Eggplant health benefits)



0 comments:
Post a Comment