Friday, October 28, 2022

আমড়া খাওয়ার উপকারিতা ও গুণাগুণ। Hog plum benefits

আমড়া খাওয়ার উপকারিতা ও গুণাগুণ 




আমড়া একটি জনপ্রিয় ফল। বাজারে সহজলভ্য ফলগুলোর মধ্যে আমড়া অন্যতম। আমড়ার (ইংরেজি Hog plum)। বৈজ্ঞানিক নাম Spondias pinnaata Kurz. (বা Spondias mombin), পরিবারঃ (Anacardiaceae)। একে গোল্ডেন অ্যাপেলও বলা হয়। এটি ল্যাটিন আমেরিকার স্থানীয় ফল হলেও দক্ষিণ-পূর্ব এশিয়াতে বেশি খাওয়া হয়। (Hog plum scientific name) 


আমড়া আমাদের দেশে একটি জনপ্রিয় দেশীয় ফল (Fruit)। টকমিষ্টি স্বাদের এ ফলটি কাঁচা ছাড়াও আচার, চাটনি, জেলি ও রান্নাসহ বিভিন্ন উপায়ে এটি খাওয়া যায়। এটি আকারে ছোট হলেও নানা পুষ্টিগুণে ভরপুর। আগষ্ট (August) থেকে অক্টোবর (October) পর্যন্ত আমড়ার মৌসুম। 


আমাদের দেশে পুষ্টিকর এই ফলটির দুটি প্রজাতির চাষ হয়, দেশি আমড়া ও বিলাতি আমড়া। মুখে রুচি বৃদ্ধি সহ অসংখ্য গুণাগুণ রয়েছে এই দুই প্রজাতির আমড়াতে। সবুজ রঙের এই ফলটির অনেক উপকারি দিক রয়েছে। স্বাস্থ্য (Health) রক্ষার্থে আমড়ার উপকারিতা জেনে নিন। 


উপাদান 

আমড়া একটি কষ ও অম্ল স্বাদযুক্ত ফল। এতে রয়েছে প্রায় ৯০% পানি, ৪-৫% কার্বহাইড্রেড এবং সামান্য প্রোটিন। ভিটামিন সি, ক্যারোটিন, সামান্য ভিটামিন বি, ক্যালসিয়াম,  আয়রনও রয়েছে। এতে যথেষ্ট পরিমাণ পেকটিনজাতীয় ফাইবার এবং অ্যান্টি-অক্সিডেন্টজাতীয় উপাদান থাকে। 


পুষ্টিগুণ

প্রতি ১০০ গ্রাম আমড়ায় রয়েছে 

খাদ্যশক্তি ৬৬ কিলোক্যালরি, শর্করা ১৫ গ্রাম, চর্বি ০.১ গ্রাম, আমিষ ১.১ গ্রাম, ভিটামিন সি ৯২ মিলিগ্রাম, ভিটামিন বি ১০.২৮ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৫৫ মিলিগ্রাম, আয়রন ৩.৯ মিলিগ্রাম, কেরোটিন ৮০০ মাইক্রোগ্রাম, অন্যান্য খনিজ পদার্থ  ০.৬ মিলিগ্রাম। (Hog plum nutrition) 


ভিটামিন সি এর ভাল উৎস 

আমড়াতে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন সি রয়েছে। এটি ভিটামিন সি-এর এক বড় উৎস। এটি শরীরে রক্ত (Blood) জমাট বাধঁতে সাহায্য করে। এর অ্যান্টিঅক্সিডেন্ট গুণ দেহকে নানা ঘাত-প্রতিঘাত থেকে রক্ষা করে। এটি দাঁতের মাড়ি শক্ত করা ছাড়াও দাঁতের গোড়া থেকে রক্ত ও পুঁজ ইত্যাদি বের হওয়া প্রতিরোধ করে। এছাড়াও আমড়াতে থাকা ভিটামিন সি দেহের প্রোটিন কোলাজেন উৎপাদনে সাহায্য করে। 


হজমশক্তি বৃদ্ধি 

আমড়ায় প্রচুর পরিমাণে ফাইবার বা আঁশ রয়েছে, যা হজমশক্তি বৃদ্ধি করতে বেশ উপকারি। এছাড়াও হজম সমস্যার কারণে যে সমস্যাগুলো দেখা দেয়, যেমন- গ্যাস, কোষ্ঠকাঠিন্য ইত্যাদি সমস্যা (Problem) দূর করতেও অনেক উপকারি। 


হাড় মজবুত

আমড়াতে প্রচুর পরিমানে ক্যালসিয়াম পাওয়া যায়। এটি নিয়মিত খেলে শরীরে প্রতিদিনের ক্যালসিয়ামের চাহিদা পূরণ করতে পারে। ফলে হাড় (Bone) শক্তিশালী করা ছাড়াও হাড়ের যে কোন রোগ দূর করতেও সাহায্য করে। 


সর্দি-কাশি 

আমড়া Hog plum বিভিন্ন ভাইরাসের আক্রমন থেকে রক্ষা করা ছাড়াও সর্দি-কাশি, জ্বর ও ইনফ্লুয়েঞ্জা রোগ প্রতিরোধে কাজ করে। যার ফলে বিভিন্ন সংক্রমণ (Infection) থেকে সহজেই রক্ষা পাওয়া যায়। সর্দি-কাশি, জ্বর, ইনফ্লুয়েঞ্জা রোগ উপশমে আমড়া খুবই উপকারি। 


হিমোগ্লোবিনের উৎপাদন বৃদ্ধি

আমড়াতে পর্যাপ্ত পরিমানে আয়রন থাকায় এটি শরীরে হিমোগ্লোবিন ও মায়োগ্লোবিন উৎপাদনে সাহায্য করে। এর ফলে শরীরে অক্সিজেন পরিবহন ক্ষমতা (Power) বৃদ্ধি পায়। এছাড়াও আমড়া শরীরের রক্তসল্পতা ও রক্তের অন্যান্য সমস্যা প্রতিরোধেও কাজ করে। 


মূত্রবর্ধক 

আমড়ার রসে (Juice) বিভিন্ন ঔষধি গুণাগুণ পাওয়া যায়। এটি মূত্রবর্ধক হিসেবে কাজ করে পর্যাপ্ত প্রস্রাবের মাধ্যমে মানুষের শরীর থেকে তরল বের করে দিতে সহায়তা করে। ফলে শরীর থেকে সোডিয়াম কমে গিয়ে উচ্চরক্তচাপের ঝুঁকি কমে যায়। এছাড়াও এটি সর্দি-কাশি ও জ্বরের সমস্যা দূর করতে কার্যকরি ভূমিকা রাখে। 


ত্বকের উজ্জ্বলতা 

আমড়া ফলে রয়েছে প্রচুর ভিটামিন সি। এই ভিটামিন সি ত্বক ভেতর থেকে উজ্জ্বল করে। ত্বক (Skin) থেকে ব্রণ দূর করতে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়াতে আমড়া খুবই কার্যকরি ভূমিকা রাখে। 


রুচি বৃদ্ধি করে 

যেকোন অসুস্থতায় খাবারের রুচি (Taste) অনেকটাই কমে যায়। তাই আমড়া খেলে মুখের অরুচিভাব দূর হয়। মুখের রুচি ফিরে আসায় ক্ষুদা বৃদ্ধি পায়। 

1 comment: