লাউ এর উপকারিতা
লাউ সবজির মধ্যে একটি অন্যতম সবজি যা অধিকাংশ মানুষের কাছে অত্যন্ত পছন্দের একটি খাবার। লাউয়ে প্রচুর পরিমাণ পানি থাকায় এটি মানুষের শরীরে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
শীতকালে লাউ এর কোন বিকল্প নেই
শীত মানেই লাউ। শীতকালে আমরা লাউ খেতে অনেকটা স্বাচ্ছন্দ্যবোধ করি। লাউ আমরা অনেক ভাবে রান্না করে খেতে পারি, শীতকালে অন্যান্য সবজির মধ্যে লাউ একটি অন্যতম সবজি।
আরো জানুন- চাল কুমড়ার উপকারিতা ও পুষ্টিগুণ
লাউয়ে যেসব উপাদান (Bottle gourd vitamins)
লাউ এর স্বাস্থ্য উপকারিতা
লাউয়ে ৯৬ শতাংশই পানি, লাউ শরীরের পানি স্বল্পতা দূর করে ও শরীর ঠান্ডা রাখতে সহায়তা করে। লাউ নিয়মিত খাবারের তালিকায় রাখতে পারেন।
১. লাউ বিভিন্ন রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।
২. লাউ ত্বকের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। (Bottle gourd benefits for skin)
৩. লাউয়ের পাতা শাক হিসেবে খাওয়া হয়, লাউ শাক মস্তিষ্ককে ঠান্ডা রাখতে সহায়তা করে।
৪. অতিরিক্ত তাপমাত্রার কারণে মানুষের শরীর থেকে ঘামের মাধ্যমে বিভিন্ন ধরনের খনিজ পদার্থ বের হয়ে যায় যা পূরণে লাউ সহায়ক ভূমিকা রাখে, এর জন্য লাউয়ের এক গ্লাস শরবত ই যথেষ্ট।
৫. লাউ খেলে শরীর ঠান্ডা থাকে যার কারণে ঘুম ভালো হয়।
৬. লাউ খেলে হজম ক্ষমতা বৃদ্ধি পায় ও অতিরিক্ত গ্যাস্ট্রিক হ্রাস পায়।
আরো পড়ুন: বেগুনের উপকারিতা ও পুষ্টিগুণ
৭. লাউয়ের শরবত নিয়মিত খেলে তা শরীরের ওজন কমাতে সাহায্য করে,এছাড়া বিশেষজ্ঞদের মতে লাউয়ের শরবত মূত্রথলির জ্বালাপোড়া রোধে কাজ করে।
লাউ এমন একটি সবজি যা থেকে আমরা বিভিন্ন প্রকার রান্না করে থাকি যেমন, লাউয়ের ঝোল, লাউয়ের ছাল ভাজা ও লাউয়ের পাতা শাক হিসেবে খেয়ে থাকি, লাউ আমাদের দৈনন্দিন জীবনের এক অন্যতম সবজি হিসেবে পরিচিত।


Very helpfull.
ReplyDelete