Friday, October 21, 2022

লাল শাকের পুষ্টিগুণ ও উপকারিতা। Health benefits of red spinach

 লাল শাকের উপকারিতা 




লাল শাক শীতকালের অন্যতম জনপ্রিয় একটি শাক লাল শাকেন ইংরেজি (Red spinach), বিজ্ঞানিক নাম (Amaranthus gangeticus) এর রঙ স্বদ অন্যান্য শাকের থেকে আলাদা, এটি শীতকালীন সবজি হলেও বর্তমান সারা বছরেই বাজারে কম বেশি পাওয়া যায়। লাল শাক খেতেও যেমন সুস্বাদু পুষ্টিগুণেও ভরপুর। দেহের সুস্থতা বজায় রাখার জন্য লালশাকের গুরুত্ব অনেক বেশি 


লাল শাক কেন খাবেন  

শরীর স্বাস্থ্য ভাল সতেজ রাখতে নিয়মিত লাল শাক খেতে পারেন। লাল শাকে সমস্ত কার্বোহাইড্রেট, প্রোটিন ও চর্বি রয়েছে। লাল শাক যেভাবে রান্না করে খেতে পারেন, লাল শাক ভাজা এবং ছোট মাছ দিয়ে ঝোল ইত্যাদি। বিশেষজ্ঞদের মতে বর্তমানে ৩০ বছর বয়সের পর থেকে মানুষের শরীরে বিভিন্ন সমস্যা দেখা যায় সেই সব সমস্যা দূর করতে লাল শাক বেশ উপকারি 


উপাদান

লাল শাকে রয়েছে বিভিন্ন ধরনের ভিটামিন ছাড়াও পটাশিয়াম, সোডিয়াম, ম্যাগনেসিয়াম, ফসফরাস, আয়রন, এবং আঁশ-জাতীয় উপাদান। 


পড়ুন- ঢেঁড়স এর উপকারিতা

আরো পড়ুন- কলমি শাকের স্বাস্থ্য উপকারিতা


পুষ্টিগুণ 

প্রতি ১০০ গ্রাম লাল শাকে রয়েছে (Red spinach nutrition facts 100g)

ভিটামিন সি ৪২.৯০ মিলিগ্রাম, ভিটামিন বি১ .১০ মিলিগ্রাম, ভিটামিন বি২ .১৩ মিলিগ্রাম, ক্যালসিয়াম ৩৭৪ মিলিগ্রাম, প্রোটিন ৫.৩৪ মিলিগ্রাম, শর্করা ৪.৯৬ মিলিগ্রাম, ক্যারোটিন ১১.৯৪ মিলিগ্রাম, স্নেহ ০.১৪ মিলিগ্রাম, অন্যান্য খনিজ .০৬ মিলিগ্রাম, খাদ্য শক্তি ৪৩ কিলোক্যালরি 


ক্যালসিয়ামের চাহিদা পূরণ 

লাল শাকে প্রচুর পরিমান ক্যালসিয়াম ও ভিটামিন কে রয়েছে। এটি দাঁতের সুস্থতা, হাড় গঠন, হাড়ের ক্ষয়পূরণ, গর্ভবতী ও প্রসূতি মায়েদের দৈনিক ক্যালসিয়ামের চাহিদা পূরণে কার্যকরী ভূমিকা রাখে। অস্টিওপরসিস ও ক্যালসিয়ামের ঘাটতিজনিত হাড়ের সমস্যা সমাধানে নিয়মিত লাল শাক খেতে পারেন। (Red spinach benefits) 


রোগ প্রতিরোধ 

লাল শাক যেভাবেই রান্না করে খান, এটি শরীরের  অ্যান্টিঅক্সিডেন্ট এবং ভিটামিন সি এর ঘাটতি পূরণ করে। যার কারনে শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা দ্রুত শক্তিশালী হয়ে ওঠে। 


মস্তিস্ক ভাল রাখে 

লাল শাক (Red spinach) মস্তিস্ক ও হৃদপিণ্ডকে শক্তিশালী (strong) করতে কার্যকরি ভূমিকা রাখে। 


হৃদরোগ প্রতিরোধ 

লাল শাক (Red spinach) রক্তে কোলেস্টেরলের মাত্রা স্বাভাবিক রাখতে সাহায্য করে। পাশাপাশি এর বিটা ক্যারোটিন হৃদরোগ হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। এছাড়াও হৃদপিণ্ডকে শক্তিশালী করতেও লাল শাক বেশ উপকারি। 


মধুমেহ রোগে 

লাল শাকের পুষ্টিগুণ মধুমেহ রোগ বা ডায়াবেটিস (Diabetes) রোগিদের জন্য অনেক উপকারি। এটি রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রনে  রাখতে বিশেষ ভূমিকা রাখে। 


ক্যান্সার প্রতিরোধ 

লালশাকে (Red spinach) থাকে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট। এই অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এতে য়েছে অ্যামাইনো অ্যাসিড, আয়রন, ম্যাগনেসিয়াম, পটাশিয়াম, ফসফরাস, ভিটামিন এ, ভিটামিন সি। এই উপাদানগুল শরীরের একাধিক টক্সিন উপাদান দূর করে। তাতে ক্যান্সার কোষ জম্মানোর আশঙ্কা কম হয়। 


দৃষ্টিশক্তি 

লাল শাকে পর্যাপ্ত পরিমানে ভিটামিন সি এবং ভিটামিন এ থাকে, যা দৃষ্টিশক্তির উন্নতি করে। লাল শাক গ্লুকোমার সমস্যায় বেশ উপকারি এবং অন্ধত্ব (blindness)রাতকানা রোগ দূর করতে সাহায্য করে। 


হজম শক্তি 

লাল শাকে থাকে পর্যাপ্ত পরিমান ফাইবার, এই ফাইবার হজমে সহায়ক অ্যাসিডের ক্ষরণ বাড়িয়ে দেয়। সেই সাথে গ্যাস- অম্বলের প্রকোপও হ্রাস (decrease) পায়। আবর স্বাভাবিকভাবেই বদ-হজমের আশঙ্কা কমে যায় এটি ডায়রিয়া ও রক্তক্ষরণও নিরাময়ে কাজ করে। 


কিডনি ভাল রাখতে 

লাল শাক রক্তে উপস্থিত একাধিক ক্ষতিকর উপাদান শরীর (body) থেকে বের করে দেয়। যার কারনে কিডনি পরিস্কার থাকে। কিডনির কাজকর্ম ভাল রাখতে এটি বেশ উপকারি। 


হার্ট ভাল রাখে 

লাল শাকে থাকে ফাইটোস্টেরল নামক একটি উপাদান, যা শরীরে প্রবেশ করার পর একদিকে যেমন ব্লাড প্রেসারকে (blood-pressure) নিয়ন্ত্রণ করে, তেমনি বিভিন্ন হার্টের রোগের অ্যান্টিডোট হিসেবেও কাজ করতে সাহায্য করে। প্রতি সপ্তাহে ২ থেকে ৩ দিন নিয়মিত লাল শাক খেলে হার্টের সমস্যা কমে যায় এবং হার্টের কর্মক্ষমতা বৃদ্ধি পায়। 


চুল মজবুত (Hair Strong)

লাল শাক চুলের বৃদ্ধি তরান্বিত করে। চুলের স্বাস্থ্য ভাল রাখে। চুল পড়া কমে যায়। পাশাপাশি চুলে প্রয়োজনীয় খনিজ ও পুষ্টি যোগায় এবং চুলের গোড়া মজবুত করতেও সাহায্য করে লাল শাক। 


রক্তশূন্যতা 

শরীরে থাকা আয়রনের ৭০% ভাগ আছে রক্তের হিমোগ্লোবিন নামক উপাদানে আয়রন একটি শরীরে রক্ত প্রস্তত করার গুরুত্বপূর্ণ উপাদান। লাল শাক মানুষের শরীরে রক্ত উপাদানে ও রক্তের পরিমাণ বাড়াতে সহায়তা করে।

উপরের আর্টিকেলের মাধ্যমে আপনি জেনেছেন লাল শাকের বিভিন্ন উপকারিতা, যেমন- রোগ প্রতিরোধ বৃদ্ধি, হজম শক্তি বৃদ্ধি, রক্তশূন্যতা পূরন, দৃষ্টি শক্তির উন্নতি, ক্যান্সার প্রতিরোধ,  মস্তিস্ক (Brain) ভাল রাখে ইত্যাদি। তবে যেকোন শাকসবজি অতিরিক্ত খাওয়া ঠিক নয় প্রয়োজনে চিকিৎসকের পরামর্শ নিন। নিয়মিত লাল শাক খান সুস্থ থাকুন।

 

0 comments:

Post a Comment