বরবটি এর উপকারিতা
বরবটি বিভিন্ন সবজির মধ্যে বেশ জনপ্রিয়। সবজি হিসেবে অনেক পরিচিত রয়েছে বরবটির। এটি আমিষ ও ফাইবার সমৃদ্ধ একটি সবজি। প্রায় সারা বছরেই এটি ফলানো যায়। তবে গীষ্মকালে ভাল হয়। এই সুস্বাদু সবজি ভর্তা, ভাজি, ঝোল, লুডলস- পাস্তার সঙ্গে নানাভাবে খাওয়া যায়। এটি রান্না করার পাশাপাশি কাঁচাও খাওয়া যায়। এটি ভাজা-সেদ্ধ-তরকারি সবকিছুতেই সমান উপযোগী।
বরবটির জাতঃ
কেগরনাটকী দীর্ঘদিন পর্যন্ত বরবটি একটি উন্নত জাত হিসেবে চাষ হয়ে আসছে। এখন বেশ কয়েকটি জাত চলে এসেছে। ঘৃতসুন্দরী, বনলতা, লাল বাণী, গ্রীন লং, গ্রীন ফলস এফ১, সামুরাই এফ১ ইত্যাদি। উল্লেখযোগ্য জাতগুলোর মধ্যে লাল বেণী ও কেগরনাটকী জাতের ফলন সবচেয়ে বেশি। তবে খেতে ভালো ঘৃতসুন্দরী। বীজ বোনার ৫০-৬০ দিনের মধ্যে বরবটি সংগ্রহ করা যায়।
পুষ্টিগুণ
প্রতি ১০০ গ্রাম বরবটিতে রয়েছে, জলীয় অংশ ৮৭.৫ গ্রাম ক্যালসিয়াম ৩৩ মিলিগ্রাম ও ভিটামিন বি-১ ০.১৪ মিলিগ্রাম। খনিজ পদার্থ ০.৮ গ্রাম, ৫০ কিলোক্যালরি খাদ্যশক্তি, আমিষ ৩ গ্রাম, আঁশ ৩.৮ গ্রাম, লৌহ ৫.৯ মিলিগ্রাম, ভিটামিন বি-২ ০.০৩ মিলিগ্রাম, ও শর্করা ৯ ইত্যাদি পাওয়া যায়। বরবটির জাত ও স্থানের পরিবর্তনের সঙ্গে পুষ্টিমানের পরিবর্তন হতে পারে।
এছাড়াও বরবটিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, অ্যান্টিব্যাকটেরিয়াল, এন্টিভাইরাস, অ্যান্টেক্যান্সার প্রোপার্টিস। এতে আরো রয়েছে ভিটামিন বি১, ভিটামিন বি২, রিবোফ্লাভিন, ক্লোরোফিল, থায়ামিন, ফসফরাস, ফাইবার ও বিভিন্ন মিনারেল।
পড়ুন- পুঁই শাকের স্বাস্থ্য উপকারিতা
আরো পড়ুন- ঢেঁড়স এর উপকারিতা
চর্বি কমায়
বরবটি একটি অধিক আঁশ ও কম ক্যালরিযুক্ত সবজি। এটি দেহের চর্বি কমাতে সাহায্য করে। এটিতে প্রচুর পরিমানে অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে যা শরীর থেকে দূষিত যৌগ গুলোকে বের করে দেয়। ফলে সহজে শরীরে চর্বি জমতে পারে না।
ক্যান্সারের ঝুকি কমায়
বরবটিতে ফ্ল্যাভোনয়েড উপাদান ক্যাম্পফেরল ও কুয়ারসেটিন থাকে যা অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে। এই অ্যান্টিঅক্সিডেন্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা কমিয়ে দেয়। গবেষণায় দেখা গেছে, এই দুই উপাদান ক্যান্সার কোষ বৃদ্ধি রোধে বেশ কার্যকরি।
হাড়ের ঘনত্ব বৃদ্ধি
হাড়ের ঘনত্ব বৃদ্ধি করতে সিলিকন প্রয়োজন আর এই উপাদানটি রয়েছে বরবটিতে। বরবটির বীজে থাকা ক্যালসিয়াম হাড় শক্ত ও মজবুত করতেও বেশ উপকারী। নারীদের স্বাস্থ্য উপকারেও ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।
হার্ট সুরক্ষা
বরবটিতে রয়েছে অধিক উপকারী আঁশ, যা শরীরের এলডিএল ক্ষতিকর কলেস্টেরলের পরিমান কমিয়ে দেয়।ফলে হার্ট সুরক্ষিত থাকে। এছাড়াও এটি উচ্চ রক্তচাপ, বুক জ্বালাপোড়া ইত্যাদি সমস্যা দূর করতে কার্যকরী ভূমিকা রাখে।
অস্থিসন্ধির ব্যাথা কমায়
যারা চুল পড়া সমস্যায় ভুগছেন তারা নিয়মিত বরবটি গ্রহণ করতে পারেন, এতে উপকার পাবেন। কম ক্যালরি যুক্ত হওয়ায় বরবটি খেলে পেট ভরা থাকে। যার কারনে ক্ষুদাভাব অনেকটাই কমে যায় এবং ওজন হ্রাস ঘটে।
আয়রনের ঘাটতি পূরণ
বরবটিতে রয়েছে পর্যাপ্ত পরিমাণে আয়রন। যাদের শরীরে আয়রনের ঘাটতি রয়েছে তারা নিয়মিত বরবটি খেতে পারেন। তবেই আয়রনের ঘাটতি দ্রুত পূরণ হবে। এছাড়াও বরবটিতে থাকা ভিটামিন সি শরীরের জন্য প্রয়োজনীয় আয়রন পরিশোষণে বিশেষ ভূমিকা রাখে।
বরবটির ক্ষতিকর দিক অনেক কম, নেই বললেই চলে। তবে যাদের কিডনিতে ক্রিয়েটিনিনের সমস্যা রয়েছে তাদের জন্য বরবটির বীজ গ্রহণ না করাই ভাল।


0 comments:
Post a Comment